৩ এপ্রিল ২০২৬

সৈয়দপুরে কেন্দ্রীয় ছাত্র সমন্বয়ক সারজিস আলম 

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সৈয়দপুরে কেন্দ্রীয় ছাত্র সমন্বয়ক সারজিস আলম 
এম আর আলী টুটুল সৈয়দপুর (নীলফামারী )প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শহীদ  স্মৃতি ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক সারজিস আলম ফাইভস্টার মাঠে বিকেল তিনটায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । মহান বিজয় দিবস ও জুলাই আগস্ট অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত রচনা ,কবিতা ও চিত্রাংকন তার পুরস্কার বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠান আয়োজন করে সৈয়দপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি ।
 বক্তব্যে প্রধান অতিথি সারজিস বলেন , শেখ হাসিনা নিজের ক্ষমতার লোভেই আওয়ামী লীগের মতো এত বড় একটা দলের বিপর্যয় ঘটেছে ।সৃষ্টিকর্তার পক্ষ থেকে এমন লজ্জাকর পরিণতি হয়েছে । যদি ন্যূনতম লজ্জাবত থাকে তাহলে তিনি (শেখ হাসিনা ) আর বাংলাদেশের মাটিতে পা রাখবেন না । তিনি বক্তব্যে আরো বলেন সামনে আমাদের লড়াই ও সংগ্রাম আরো কঠিন ও দীর্ঘ হবে । এজন্য আমরা আমাদের বিবেকবোধকে দল , গোষ্ঠী ব্যক্তির কাছে বিক্রি না করি। রাষ্ট্রকে সংস্কার কিংবা আমাদের দেশকে এগিয়ে নিতে হলে নিজেদের বদলাতে হবে । টাকা নিয়ে ভোট দিলে তারা আমাদের শোষণ করবেই । তাই নিজেদের বিবেককে জাগ্রত করতে হবে । কিভাবে ক্যাম্পাসীদের জীবনমান উন্নয়নের আশ্বাস দেন তিনি । বিমানবন্দর সিন্ডিকেট মুক্ত করতে হবে । যাতে করে দূরের  যাত্রীরা বিমানের বাসে আসা যাওয়া করতে পারে ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সৈয়দপুর এর সদস্য জাবেদ আত্তাারী । সঞ্চালনা করেন সৈয়দপুর সরকারি  কলেজের শিক্ষার্থী মোহাম্মদ সাকিব ।
অনুষ্ঠানে আরও বক্তব্য বলেন সৈয়দপুর  উপজেলা নির্বাহী ও কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকী , সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি'র সভাপতি শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল গফুর সরকার , বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন বেগ ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রেদওয়ান ইসলাম ।
এ সময় আরো উপস্থিত ছিলেন শহীদ সাজ্জাদের বাবা মোঃ আলমগীর হোসেন , জামাতে ইসলামী সৈয়দপুর শহর শাখার  আমির মোঃ শরফুদ্দিন খান , কেন্দ্রীয় ছাত্রদল নেতা মামুনুর রশিদ মামুন প্রমূখ ।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি