৩ এপ্রিল ২০২৬

সৈয়দপুরে স্ত্রী হত্যার দায়ে ঘাতক স্বামী আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সৈয়দপুরে স্ত্রী হত্যার দায়ে ঘাতক স্বামী আটক
রমজান আলী টুটুল সৈয়দপুর (নীলফামার )প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে ভাড়া বাড়িতে দ্বিতীয় স্ত্রী শবনম আক্তারকে (২৮) গলা টিপে শ্বাষরোধে হত্যার ঘটনায় জড়িত স্বামী জাহাঙ্গীর আলমকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে অত্যাধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে তাঁর অবস্থান নিশ্চিত হয়ে গাজীপুর জেলার টঙ্গী (পশ্চিম) থানা এলাকার একটি বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় টঙ্গী (পশ্চিম) থানা পুলিশের সহযোগিতা তাকে গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) দুপরে জাহাঙ্গীর আলমের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী গ্রহনের জন্য নীলফামারী আদালতে হাজির করা হয়। থানা পুলিশ জানায়,গত ২৪ ডিসেম্বর রাতে শহরের নয়াবাজার গোয়াল পাড়া এলাকার একটি বাড়ির রুম থেকে গৃহবধূ শবনম আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শবনমের মা ফারজানা বেগম তাঁর মেয়েকে হত্যার অভিযোগে ঘাতক জামাতা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সৈয়দপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং -১৩ তাং-২৫/১২/২০২৪। এ মামলার পর থেকে সৈয়দপুর থানা পুলিশ আসামী জাহাঙ্গীর আলমকে গ্রেফতারে অভিযান পরিচালনাসহ সোর্সও নিয়োগ করা হয়। অবশেষে ঘটনার চার দিনের মাথায় সৈয়দপুর পুলিশ অত্যাধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামি জাহাঙ্গীরের অবস্থান নিশ্চিত পুলিশ । পরে সৈয়দপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিনের দিক নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এস আই মো. আব্দুল হামিদের নেতৃত্বে পুলিশের একটি দল গত ২৭ ডিসেম্বর রাতে গাজীপুর জেলার টঙ্গী (পশ্চিম) থানায় যান। সেখানে টঙ্গী (পশ্চিম) থানা পুলিশের সহযোগিতায় থানা এলাকার একটি বাসা থেকে আত্মগোপনে থাকা আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। সকালে তাকে সৈয়দপুর থানায় নিয়ে আসা হয়। থানায় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর আলম তার দ্বিতীয় স্ত্রী শবনম আক্তারকে শ্বাষরোধ করে হত্যা কথা স্বীকার করেছে বলে পুলিশ জানায়। উল্লেখ্য, সৈয়দপুর শহরের ডাকবাংলো অফিসার্স কলোনি হাতিখানা এলাকার মো. মনতাজ আরমানের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩০)। পেশায় সে একজন চটপটি ও ফুচকা ব্যবসায়ী। তাঁর প্রথম স্ত্রী এবং ছেলে মেয়ে থাকা সত্ত্বেও দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবানীপুরের (বর্তমানে সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের পীরপাড়ার বাসিন্দা) মৃত আব্দুর রহমানের মেয়ে শবনম আক্তারকে দ্বিতীয় বিয়ে করে। গত ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) পারিবারিক কলহের জেরে সে তাঁর স্ত্রী শরনম আক্তারকে শহরের গোয়ালপাড়া এলাকার ভাড়া বাসায় শ্বাষরোধ করে হত্যা করে। এ ঘটনার পর সে তাঁর স্ত্রীর লাশ ঘরে রেখে তালাবদ্ধ করে গা ঢাকা দেয়। এ ঘটনার পর শবনম আক্তারের মা ফারজানা বেগম ও ছোট বোন রুকসি আক্তার তাঁর খোঁজ খবর করতে থাকেন। কিন্তু শহরের কোথাও তাঁর সন্ধান না পেয়ে জাহাঙ্গীর আলমের মুঠোফোনে কল দেন। এ সময় দুলাইভাই জাহাঙ্গীর আলম শ্যালিকা রুকসি আক্তারকে বলে, তোর বোনকে মেরে ফেলে রেখেছি। শহরের গোয়ালপাড়া ভাড়া বাসা গিয়ে লাশ নিয়ে যা। আমি থানায় আত্মসমর্পণ করবো বলে লাইন কেটে দেয়। পরে তার দেওয়া ঠিকানায় গিয়ে দেখেন ভাড়া বাসায় তালাবদ্ধ ঘরে বড় বোন শবনম আক্তারের লাশ খাটের ওপর লেপ দিয়ে মোড়ানো অবস্থায় পড়ে আছে। এ সময় আশেপাশের লোকজন ঘটনাটি সৈয়দপুর থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙ্গে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন। আর এ ঘটনার পর শবনমের স্বামী জাহাঙ্গীর আত্মগোপন করে। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো.ফইম উদ্দিন স্ত্রী হত্যা মামলার আসামী জাহাঙ্গীর আলমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার (২৮ ডিসেম্বর) গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলমের ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী গ্রহনের জন্য নীলফামারীর আদালতে হাজির করা হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি