সোনা চোরাচালান চক্রের মূল হোতা জাভেদ আটক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
রমজান আলী টুটুল সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে আন্তর্জাতিক সোনাচোরা চালান চক্রের মূল হোতা কথিত সাংবাদিক জাভেদকে আটক করেছে ঢাকার গোয়েন্দা পুলিশ ।
গত শনিবার গভীর রাতে রসুলপুর এলাকায় শ্বশুরবাড়ি থেকে আটক করা হয় ।জানা যায় ১৬ই আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয় সৈয়দপুরের ধলা গাছ এলাকার জিয়াউল ইসলাম ।
তার কাছ থেকে উদ্ধার হয় বারটি স্বর্ণের বার । ৫ কেজি ৯৮০ গ্রাম ওজনের সোনার বারের মূল্য প্রায় ৬ কোটি টাকা । আটকৃত জিয়াউলের স্বীকারোক্তি অনুযায়ী নতুন বাবু পাড়ার জামিল আখতারের ছেলে জাভেদ আখতার কে রসুলপুর এলাকা তার শ্বশুর বাড়ী থেকে গভীর রাতে আটক করে ঢাকায় নিয়ে যায় গোয়েন্দা পুলিশ।
দৃশ্যমান কোন ব্যাবসা না থাকলেও সে নিজেকে বড় ব্যাবসায়ী ও সাংবাদিক পরিচয় দিত। সৈয়দপুরে এই চক্রেে আরও কয়েকজন সদস্য রয়েছে। সঠিক তদন্ত করলে থলের বিড়াল বের হয়ে আসবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অপেক্ষা করছি: দীনেশ ত্রিবেদী
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি, কানেকটিকাট
সঙ্গীত একাডেমি