২২ অক্টোবর ২০২৬

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুতি গোষ্ঠীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৬:৩১ বিকাল
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুতি গোষ্ঠীর

বাংলাপ্রেস ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবনে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। এ ছাড়া বন্দরনগরী ইয়ানবুতে অবস্থিত আরামকোর স্থাপনাতেও হামলা চালানোর দাবি করেছে তারা। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বার্তায় এ তথ্য জানিয়েছেন। তবে সৌদি কর্তৃপক্ষ এসব হামলার বিষয়ে কোনও বার্তা দেয়নি।

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদ এবং ইয়ানবু সংলগ্ন ইসলামের পবিত্র নগরী মদিনার ওপর দিয়ে উড়ে যাওয়া বেশ কিছু ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এদিকে হুতি গোষ্ঠীর লাগাতার হামলার মধ্যে ধাহরানে অবস্থিত নিজেদের প্রধান কার্যালয় ফাঁকা করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধান তেল কোম্পানি আরামকো। বিষয়টি সম্পর্কে অবগত ছয়টি সূত্র রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতায় পুনর্বহাল করতে তৎপর সৌদি নেতৃত্বাধীন জোট। হুতিরা বাব আল-মান্দেব প্রণালি দখলে নেয়ার পর থেকেই নতুন করে গোষ্ঠীটির সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে তারা।

ইয়াহিয়া সারি জানান, গত জুলাইয়ের মাঝামাঝিতে থেকে শুরু হওয়া সৌদি হামলায় ইয়েমেনে ৫৬২ জন নিহত ও আহত হয়েছেন। সে সময় বাব আল-মান্দেব প্রণালিতে সৌদি আরবের ওপর নৌ-অবরোধ জারি করেছিল হুতিরা।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি