৩ এপ্রিল ২০২৬

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০১ পিএম
শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

বাংলাপ্রেস ডেস্ক:   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে জয়ী প্রার্থীরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তারা শপথ নিয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

শপথ অনুষ্ঠান উপলক্ষে সকাল ৯টার পর থেকেই নির্বাচিত সংসদ সদস্যদের সংসদ ভবনে ঢুকতে দেখা গেছে। অন্যদিকে, সংসদ ভবনের সামনে উৎসুক মানুষের ভিড় দেখা গেছে।

এদিকে, সংসদ সদস্যরা শপথ নেওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথগ্রহণের কথা নিয়েও আলোচনা চলছিল।

তবে সংবিধানের রেফারেন্স টেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথগ্রহণ করবেন না বিএনপির নির্বাচিত জনপ্রতিনিধিরা।

বিস্তারিত আসছে...

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি