৯ এপ্রিল ২০২৬

সরকার চাইলে প্রতিহিংসার রাজনীতি করতে পারত : আইনমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৫২ এএম
সরকার চাইলে প্রতিহিংসার রাজনীতি করতে পারত : আইনমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত ৪২ দিনে দেশে কোনো গুম বা ক্রসফায়ারের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংসদে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬’ উত্থাপনকালে এ কথা বলেন তিনি। কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বিলটির ওপর আপত্তি জানালে তার জবাবে মন্ত্রী এ কথা বলেন।

আসাদুজ্জামান বলেন, আমরা চাই না আর কোনো মা তার সন্তানকে ক্রসফায়ারের নামে হারান কিংবা গুমের শিকার হন। সরকার চাইলে প্রতিহিংসার রাজনীতি করতে পারত, কিন্তু আমরা সেই পথে হাঁটিনি।

মন্ত্রী তার বক্তব্যে মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫-এর বিভিন্ন ত্রুটি তুলে ধরেন। তিনি জানান, ওই অধ্যাদেশে তদন্ত প্রক্রিয়া, জরিমানা ও ক্ষতিপূরণ নির্ধারণের বিষয়ে স্পষ্ট নির্দেশনা ছিল না। এমনকি কমিশন নিজেই মামলা করতে পারত, যা নিরপেক্ষতার প্রশ্নে জটিলতা তৈরি করত। এই অস্পষ্টতা দূর করতে এবং স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার সুযোগ রাখতে আপাতত ২০০৯ সালের আইনটি পুনর্বহাল করা হয়েছে।

গুম নিয়ে আসাদুজ্জামান বলেন, এটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম জঘন্য অপরাধ। এ বিষয়ে এরইমধ্যে কঠোর আইন করা হলেও ২০২৫ সালের অধ্যাদেশে ‘গুম কমিশন’ সংক্রান্ত সংজ্ঞায় অস্পষ্টতা ছিল।

আইনমন্ত্রী আরও বলেন, যেকোনো আইন গোপন উদ্দেশ্য বা পক্ষপাতমূলকভাবে প্রণয়ন করা হলে তা শুরু থেকেই বাতিলযোগ্য। একটি আইন অন্তত ২০ বছর কার্যকর থাকবে– এমন চিন্তা থেকেই তা করা উচিত। তাই তড়িঘড়ি না করে সবার মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য আইন প্রণয়ন করা হবে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি