৩ এপ্রিল ২০২৬

সরকারে থাকলে আরও কঠোর পদক্ষেপ নিতে পারতাম: আমির হামজা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৪ বিকাল
সরকারে থাকলে আরও কঠোর পদক্ষেপ নিতে পারতাম: আমির হামজা

মুফতি আমির হামজা।

বাংলাপ্রেস ডেস্ক:   কুষ্টিয়া-৩ সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, আমরা সরকার গঠন করে ক্ষমতায় থাকতে পারলে অ্যাকশনটা আরও বেশি নিতে পারতাম। যেহেতু বিরোধীতে (বিরোধী দল) আছি, তাই অ্যাকশনটা ১০০ ভাগ নেওয়া সম্ভব হচ্ছে না। কুষ্টিয়া পৌরবাসীর নাগরিক সেবা নিশ্চিতকরণে মতবিনিময় সভায় এসব কথা বলেন এমপি মুফতি আমির হামজা। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

আমির হামজা বলেন, আমাদের কিছু বন্ধুরা ভালো কাজে প্রকাশ্যে সহযোগিতা করার কথা বললেও আমরা শক্ত হয়ে দাঁড়ালে তারা আবার আমাদের বিপক্ষে অবস্থান নেয়। এইটার জন্য আমরা পেরে উঠছি না। তবে বাধা এলেও আমরা মানব না।

কুষ্টিয়া পৌরসভার ময়লা ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, ময়লা ফেলার জায়গা না থাকায় পৌরবাসী রাস্তা ও ড্রেনে ময়লা ফেলছে। এতে ড্রেন বন্ধ হচ্ছে, রাস্তায় পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা খুব দ্রুতই এসব সমস্যার সমাধানে কার্যকরী ব্যবস্থা নেব।

কুষ্টিয়া পৌরসভার প্রশাসক আহমেদ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন এবং পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি