১৬ এপ্রিল ২০২৬

সরকারের ওপর শেখ হাসিনার ভূত চেপেছে: মন্তব্য মামুনুল হক এর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পিএম
সরকারের ওপর শেখ হাসিনার ভূত চেপেছে: মন্তব্য মামুনুল হক এর

রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১১ দলীয় জোটের সেমিনারে সভাপতির বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হক।

বাংলাপ্রেস ডেস্ক:   বর্তমান সরকারের কাঁধে শেখ হাসিনার ভূত চেপেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হক।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইডিবি) মিলনায়তনে ১১ দলীয় জোটের সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মামুনুল হক বলেন, বর্তমান সরকারের কাঁধে শেখ হাসিনার ভূত চেপেছে। সেটা হলো জনগণকে অপমান করার ভূত। হাসিনার ১৫ বছরের শাসনকে সংক্ষেপে মূল্যায়ন করলে সেটা ছিল জনগণকে নিয়ে উপহাস করা। যখন তখন যেভাবে ইচ্ছা অপমান করা।

তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে শুনিয়েছিল, নতুন এক গণতন্ত্রের সংজ্ঞা— উন্নয়নের গণতন্ত্র। জনগণের মতামত লাগবে না, তিনি মেট্রোরেল আর পদ্মাসেতু দিয়ে গণতন্ত্র বাস্তবায়ন করেছিলেন। সর্বশেষ শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের কফিনে যে পেরেকটা ঠুকেছিল, সেটাও ছিল জনগণকে অপমান করার এক বীভৎস দৃষ্টান্ত। চার কোটি ছাত্র-জনতাকে বলেছিল, রাজাকারের নাতিপুতি। 

বর্তমান সরকারের বিরুদ্ধে জনগণের অধিকার ক্ষুণ্ন করার অভিযোগ করে তিনি বলেন, জনগণের সার্বভৌমত্বের প্যারালাল হিসেবে দাঁড় করানো হয় তাদের দুই তৃতীয়াংশের সংখ্যাগরিষ্ঠতাকে। সংসদে দাঁড়িয়ে গোটা দেশের জনগণকে মুর্খ সাব্যস্ত করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের উদ্দেশে তিনি বলেন, বলেন নাই উনি, এ দেশের জনগণ না বুঝে ভোট দিয়েছে? গোটা দেশের জনগণকে মুর্খ সাব্যস্ত করে উনি মাস্টার সাজেন। মাস্টার সেজে এ দেশের জনগণ ও জনগণকে প্রতিনিধিত্ব করা ৩০০ সংসদ সদস্যকে সংবিধান শেখান। দাম্ভিকতার একটা সীমা থাকা উচিত। জনগণকে অপমান করার এ ভূত আসলে নতুন ভূত না। শেখ হাসিনার পুরাতন সেই ভূত আপনাদের কাঁধে এসেছে।সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি