সস্ত্রীক করোনামুক্ত মির্জা ফখরুল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রীসহ তাদের বাসার সবাই করোনামুক্ত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বিএনপির মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা এবং বাসার অন্য সদস্যরা করোনা পজেটিভ হয়েছিলেন। আজকের সর্বশেষ পরীক্ষার রিপোর্টে সবাই নেগেটিভ এসেছেন।
এর আগে শারীরিকভাবে অসুস্থ বোধ করলে গত ১০ জানুয়ারি সস্ত্রীক বিএনপির মহাসচিবের করোনা পরীক্ষা করা হয়। এতে রিপোর্ট পজিটিভ আসে। এরপর তারা বাসায় থেকেই চিকিৎসা নেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
১ দিন আগে
by বাংলা প্রেস
রাজনীতি
জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে: প্রশ্ন এ টি এম আজহারের
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি