৪ এপ্রিল ২০২৬

সুনামগঞ্জ সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ গঠন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সুনামগঞ্জ সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ গঠন
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: “সংঘাত নয় শান্ত্র ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” শ্লোগানকে সামনে রেখে,স্থানীয় পর্যায়ে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন ও শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে সুনামগঞ্জ সদর উপজেরা পিস ফেসিলিটেটর গ্রুপ (পিএফজি) গঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহীদ মুকক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী হল রুমে পিএফজি গঠন সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম এর সভাপতিত্বে ও দি হাঙ্গর প্রজেক্ট-বাংলাদেশের এমআইপিএস প্রকেল্পের ফিল্ড কো- অডিনেটর কুদরত পাশার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আকবর আলী। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীল মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, হাওর বাঁচাও আন্দোল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি লেখক কলামিষ্ট সুখেন্দু সেন, সুনামগঞ্জ পরিবেশ আন্দোলনের সভাপতি আবু নাছার। সভার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন, দি হাঙ্গর প্রজেক্ট-বাংলাদেশের এমআইপিএস প্রকেল্পের এরিয়া কো- অডিনেটর নাজমুল হুদা মিনা। অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট মাহবুবুল হাসান শাহীন, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কৃষি ও খাদ্য বিষয়ক সম্পাদক সালেহিন চৌধুরী শুভ, এবি পার্টির সুনামগঞ্জ জেলা আহ্বায়ক জসীম উদ্দিন, সুনামগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, সুনামগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট হাফেজা ফেরদৌস লিপন, জেলা মৎসজীবি দলের আহ্বায়ক বাহারুল ফেরদৌস, সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান সেলিনা আবেদিন, সুনামগঞ্জ জেলা কন্যা শিশু এডভোকেসি ফেরাম এর সভাপতি শাহিনা চৌধুরী রুবি, সুনামগঞ্জ জেলা সুজনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাইদ, সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের, সুনামগঞ্জ প্রেসবিটারিয়ান চার্চ এর সাধারণ সম্পাদক ডেনিস চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টার ঐক্য পরিষদ এর সহ সভাপতি বিটু বরুয়া, ইমাম মোয়াজ্জিন পরিষদ এর প্রচার সম্পাদক মাওলানা ফয়জুননুর ফয়েজ, তৃতীয় লিঙ্গের প্রিয়াঙ্কা, মহিলা দলের দপ্তর সম্পাদক আফসা জেবিন, মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালমা চৌধুরী, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির সাধারণ সম্পাদক কলি তালুকদার আরতি, সাংবাদিক আমিনুল হক, কর্ণবাবু দাস, গণিপুর মহিরা উন্নয়ন সংগঠন এর সভাপতি রীনা আক্তার, সাবেক ইউপি সদস্য প্রতীমা রানী দাশ, সৃষ্টি যুবজাগরণ সংঘের সভাপতি তৃষ্ণা আক্তার রোশনা প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে সুনামগঞ্জ সদর উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজি গঠনের সিদ্ধান্ত হয়। বক্তারা বলেন, দেশে এখন বহুদলীয় ঐক্য প্রয়োজন, আর সেটা করতে হলে সকল রাজনৈতিক দলের নেতাদের উদ্যোগী হতে হব্যে। আমরা মনে করি এক সাথে বসলে মনের দুরত্ব দূর হয় আবার অনেক কঠিক কাজ সহজ হয়। আজ আমার যে কাজটি শুরু করলোম আশা করি আগামী দিনে সমাজে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে এ গ্রুপ সক্রিয় ভূমিকা রাখবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি