৪ এপ্রিল ২০২৬

সুনামগঞ্জে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কর্মকার শিল্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সুনামগঞ্জে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কর্মকার শিল্প
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের হাওর অঞ্চল সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় শত শত বছর আগ থেকে গড়ে উঠেছে একটি পেশা জীবী শ্রেণী যাদেরকে বলা হয় কর্মকার শ্রেনী, যারা লৌহ জাত দ্রব্য প্রস্তুত করতো। কিন্তুু বর্তমানে এই শিল্পের কদর ব্যবহার কমে যাওয়ায় হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কর্মকার পেশা। সুনামগঞ্জের ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর, ছাতক, দোয়ারাবাজার, দিরাই, শাল্লা, জগনাথপুর সহ বিভিন্ন উপজেলায় হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কর্মকার শিল্প। কর্মকার শিল্পের মুল উপাদান আগুন আর লৌহ। এ দুই মিশ্রিত উৎস নিয়ে কর্মকার সম্প্রদায়ের মানুষ বিভিন্ন জিনিস তৈরী করে থাকেন। কর্মকার পেশায় জড়িত মানুষের একটা বড় অংশ বসবাস করত সুনামগঞ্জ জেলায় বিভিন্ন উপজেলার গ্রাম,গঞ্জে। স্বাধীনতার যুদ্ধে অনেক কর্মকার এলাকা থেকে চলে গেলেও কিছু পরিবার রয়ে গেছেন মাতৃভুমি ও দেশের টানে। কর্মকারা যুগ যুগ ধরে বংশ পরস্পরায় নিজেদের ঐতিহ্য আর নিপুন হাতে তৈরী করে আসছে শত রকমের লৌহ জাতীয় দ্রব্য। এর মধ্যে দা, কোড়াল, কাছি, লাঙ্গলের ইস, চাকু, নিড়ানী, জিঞ্জির, হাতুড়ে, করাত, বাসন, কলসী ইত্যাদি। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের শখ, রুচি, চাহিদার ব্যাপক পরিবর্তন আসে এর ফলে কর্মকারদের ব্যবহার বর্তমানে হাস্র পাচ্ছে। এছাড়া রয়েছে পুঁজি, কাঁচামাল, জ্বালানী সমস্যা। অনেক কর্মকার রয়েছেন তাদের আদি পেশা না গিয়ে অন্য পেশা কাজ করছেন। জীব বৈচিত্রের কারণে জীবন সংগ্রামে বেঁচে থাকার তাগিদে। এপেশায় জড়িত অনেকে মনে করেন সরকার যদি সঠিক ভাবে পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দেয় তাহলে তারা তাদের আদি পেশা আবারও ফিরে যেতে পারতেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি