৪ এপ্রিল ২০২৬

সুনামগঞ্জের সাবেক পৌর মেয়র নাদের বখতসহ আ. লীগের ৫ নেতা কারাগারে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সুনামগঞ্জের সাবেক পৌর মেয়র নাদের বখতসহ আ. লীগের ৫ নেতা কারাগারে
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নাদের বখতসহ আওয়ামী লীগের পাঁচ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উপস্থিত হয়ে জামিন আবেদন করলে বিচারক নির্জন কুমার মিত্র তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পেরণ করেন আদালত। অন্য নেতারা হলেন, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সুহেব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ অপু, জেলা আওয়ামীলীগের সদস্য সাহারুল আলম আফজল ও ছাত্রলীগ কর্মী মুছিবুর রহমান। সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মো. জিয়াউর রহিম শাহীন বলেন, সাবেক মেয়র নাদের বখতসহ ৫ নেতা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। এসময় তারা জয়বাংলা স্লোগান দেওয়ার চেষ্টা করেছেন। আমরা আদালতকে বলেছি, জয় বাংলা জাতীয় স্লোগান নয়। তারা বিশৃঙ্খরা সৃষ্টির জন্য এমন স্লোগান তুলেছেন। এঘটনার আইনি ব্যবস্থা নেবার জন্য আদালতের কাছে দাবি করেছেন তারা। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি