সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ২০টি আসনও পাবে না : মির্জা ফখরুল ইসলাম
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বাংলাপ্রেস অনলাইন: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়াকে জেলে রেখে সাজানো নির্বাচনের চক্রান্ত করছে সরকার। ‘সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ২০টি আসনও পাবে না।
শুক্রবার (২০ জুলাই) বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে তিনি এ কথা বলেন।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজধানীতে এ সমাবেশের আয়োজন করে দলটি। সমাবেশ থেকে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা ও সব রাজবন্দির মুক্তির দাবি জানানো হয়। এর আগে, ২৩ শর্তে ঢাকা মহানগর পুলিশের কাছ থেকে বেলা ২টা থেকে বিকেল ৫টার মধ্যে অনুমতি পাওয়ার পর বিকেল ৩টা থেকে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করে দলটি।
উল্লেখ্য, গত ১৫ জুলাই সংবাদ সম্মেলনে সমাবেশের এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐ দিন মির্জা ফখরুল ইসলাম বলেছিলেন, দেশনেত্রীকে চিকিৎসা ও মুক্তি না দেয়া এবং তার সঙ্গে অমানবিক আচরণ করার প্রতিবাদে ২০ জুলাই ঢাকাসহ সারা দেশে জেলা ও উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ হবে। ঢাকায় বেলা ৩টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ আহ্বান করছি।
বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি