সভাপতি ছাড়া আ.লীগের সব পদে পরিবর্তন হতে পারে : কাদের
বাংলাপ্রেস ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামীতে আওয়ামী লীগের কাউন্সিলে একটি পদে কোনো পরিবর্তন হবে না। আর সে পদটি হলো সভাপতির পদ। এ পদে শেখ হাসিনাই থাকবেন। অন্য যেকোনো পদে পরিবর্তন হতে পারে। সেটা নির্ভর করবে দলীয় সভাপতির ওপর। তিনি বলেন, শেখ হাসিনা ছাড়া আমরা দলের জন্য অপরিহার্য নই।
শুক্রবার সকালে দলের দফতর উপকমিটির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আগামী ২০ ও ২১ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল সফল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও দফতর কমিটির আহ্বায়ক পীযুষ কান্তি ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ড. আবদুস সোবহান গোলাপ এমপি, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে: প্রশ্ন এ টি এম আজহারের
ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকার নয়ছয় করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
উন্নয়ন প্রকল্প তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে ড্যাশবোর্ড: অর্থমন্ত্রী
সঙ্গীত একাডেমি