৪ এপ্রিল ২০২৬

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৯:৪৭ এএম
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস

 

বাংলাপ্রেস ডেস্ক: স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (১০ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।


রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার যুগ্মসচিব সনজীদা শারমিনের স্বাক্ষরিত আদেশে এই নিয়োগ দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনটির অনুলিপি এরই মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি