২৯ জুন ২০২৬

স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে
l বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বুধবার (৬এপ্রিল) শারিরীক চেক-আপের জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করে বলেন, খালেদা জিয়াকে বুধবার বিকাল তিনটার পরে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে। সেখানে তার শারিরীক চেক আপ করা হবে। এর আগে, টানা ৮০ দিন এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে ১ফেব্রুয়ারি রাতে বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি তার গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ অবস্থান করছেন। তার চিকিৎসকরা বলেছেন, খালেদা জিয়া পুরোপুরি সুস্থ সেটা বলা যাবে না। তবে আগের চেয়ে তিনি ভাল আছেন। বর্তমানে করোনা ঝুঁকির কারণে তাকে হাসপাতালের পরিবর্তে বাসায় রেখে চিকিৎসা দেওয়াটা সেফ মনে করছি। ২০২১ সালের ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা পজিটিভ হওয়ার চার দিন পর এভার কেয়ার হাসপাতালে সিটি স্ক্যান করা হয়। তবে ভর্তি করা হয়নি। পরে ২৭ এপ্রিল রাতে হাসপাতালে ভর্তি করা হয়। ১৯ জুন তিনি বাসায় ফেরেন। জ্বর আসার পর ১২ অক্টোবর আবারও এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তার হাতে (লাম্ব) ছোট টিউমার ধরা পড়ে। সেটি অপারেশন করা হয়। ৭ নভেম্বর তিনি বাসায় ফেরেন। দ্বিতীয় দফায় হাসপাতাল থেকে বাসায় ফেরার পর বেশি দিন থাকা হয়নি। ৬ দিনের মাথায় গত বছরের ১৩ নভেম্বর বিকেলে আবার তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় পরের দিন ভোরে তাকে সিসিইউতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছিল তার। দীর্ঘ ৮০দিন সেখানে থাকার পর ৮১তম দিনে ১ফেব্রুয়ারি রাত আটটার দিকে তাকে গুলশানের বাসায় নেওয়া হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি