৪ এপ্রিল ২০২৬

স্বেচ্ছাসেবী সংগঠন মানেই নিজের খেয়ে বনের মহিষ তাড়ানো: এমপি নয়ন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
স্বেচ্ছাসেবী সংগঠন মানেই নিজের খেয়ে বনের মহিষ তাড়ানো: এমপি নয়ন
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: স্বেচ্ছাসেবী সংগঠন মানেই নিজের খেয়ে বনের মহিষ তাড়ানো। এখানে যারা কাজ করে তারা স্বেচ্ছায় সময় ও অর্থ ব্যয় করে। নিঃস্বার্থ ভাবে জনগনকে সেবা দিয়ে যায়। এলাকার জনগনকে তারা ভালো রাখতে চায়। সত্যিকারের জনসেবক তারাই যারা নিজের শ্রম, ঘাম, অর্থে সেবা দিয়ে এ লক্ষ্মীপুরকে আলোকিত রাখতে চায়। ধন্যবাদ জানাই এ সংগঠনদের যারা রক্তদান ছাড়াও করোনাকালিন সময় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে রক্তের বন্ধন ৬৪জেলা আমাদের পরিবার লক্ষ্মীপুর জেলা শাখা আয়োজিত ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন। এসময় সংগঠনটির পক্ষ থেকে রক্তদাতাদের সম্মাননা প্রদান করা হয়। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি প্রিন্স সুজনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন, বিশিষ্ট ব্যবসায়ী ওসমান গনি মিন্টু, কৃষি বিপণন অধিদপ্তরের জেলা মার্কেটিং অফিসার মোঃ মনির হোসেন, স্বেচ্ছাসেবকলীগের জেলা সাধারন সম্পাদক মাহবুব ইমতিয়াজ, কাউন্সিলর মোঃ আল আমিন, সুমন বিন তাহের পাটোয়ারী, জসিম উদ্দিন, যুবলীগ নেতা নাজমুল করিম রাজু প্রমুখ। মিলন হোসেন ও হোসাইন মোঃ রাসেলের পরিচালনায় এছাড়াও উপস্থিত ছিলেন, রক্তের বন্ধন ৬৪জেলা আমাদের পরিবার এর কেন্দ্রীয় সাধারন সম্পাদক পিংকি মনি, যুগ্ম সাধারন সম্পাদক অনিক হোসাইন, জেলা সভাপতি আল আমিন হাসান সহ অন্যান্য সদস্যবৃন্দ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি