৩ এপ্রিল ২০২৬

স্বপ্ন পূরণ এবং সফল হতে চ্যালেঞ্জ গ্রহণ করো, আল-আজহার বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থীদের ড. ইউনূস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
স্বপ্ন পূরণ এবং সফল হতে চ্যালেঞ্জ গ্রহণ করো, আল-আজহার বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থীদের ড. ইউনূস
বাংলাপ্রেস ডেস্ক: স্বপ্ন পূরণ এবং জীবনে সফল হতে চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতে বিষয়টির শিক্ষার্থীদের প্রতি দেওয়া ভাষণে তিনি এই আহ্বান জানান। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার সময় তিনি বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তিনি চ্যালেঞ্জ গ্রহণ করায় বাংলাদেশের জনগণ আজ ব্যাংক থেকে সুফল ভোগ করছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাকে স্বপ্ন দেখতে হবে, যদি আপনার স্বপ্ন না থাকে তবে আপনি জীবনে সফল হবেন না।’ প্রফেসর ইউনূস বলেন, তার স্বপ্ন ছিল বলেই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। সামাজিক ব্যবসার গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, সমাজ পরিবর্তনে লক্ষ্য অর্জনে সামাজিক ব্যবসার বিকল্প নেই। তার ‘থ্রি জিরো থিওরি’ সম্পর্কে নোবেল বিজয়ী বলেন, বিশ্বকে এগিয়ে নিতে শূন্য কার্বন নিঃসরণ, শূন্য দারিদ্র্য এবং শূন্য বেকারত্ব- এই তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া জরুরি। এর আগে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ড. সালামা দাউদ অধ্যাপক ইউনূসকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাগত জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অ্যান্ড রিসার্চের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. মাহমুদ সিদ্দিক। সূত্র: বাসস বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি