৩ এপ্রিল ২০২৬

স্বর্ণের দাম কমলো

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
স্বর্ণের দাম কমলো
বাংলাপ্রেস ডেস্ক: দুই দফায় বাড়ানোর পর কমলো স্বর্ণের দাম। ভরিতে ১ হাজার ৭৭৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম ১ লাখ ৩৮ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (১৪ ডিসেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই দর রোববার (১৫ ডিসেম্বর) থেকে কার্যকর হবে। এর আগে গত ৯ ডিসেম্বর ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৮ হাজার ৩৯৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। পরদিন থেকে নতুন এই দর কার্যকর হয়। এরপর ১১ ডিসেম্বর আরেক দফায় ভরিপ্রতি ১ হাজার ৮৭৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৪০ হাজার ২৭১ টাকা। যা ১২ ডিসেম্বর থেকে কার্যকর হয়। সবশেষ শনিবার স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমার প্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৩৮ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তবে স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা ২ হাজার ৫৭৮ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫৮৬ টাকায়। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি