১ জুলাই ২০২৬

স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১০:১৫ পিএম
স্বর্ণের দামে ১৩ বছরের রেকর্ড পতন

 

বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের মুনাফা বৃদ্ধি এবং ফেডারেল রিজার্ভ কর্তৃক সুদের হার বাড়ানোর জোরালো পূর্বাভাসের জেরে আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দিনের মতো কমেছে স্বর্ণের দাম। সুদের হার বাড়লে সাধারণত সুদবিহীন এই মূল্যবান ধাতুর ওপর চাপ তৈরি হয়।


বুধবার (১ জুলাই) বাংলাদেশ সময় বেলা ২টা ৪৯ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৭৪ দশমিক ৭৫ ডলারে নেমে আসে। আর আগস্টে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৮৭ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে।


সুইজারল্যান্ডভিত্তিক ব্যাংক ইউবিএস-এর বিশ্লেষক জিওভানি স্তাউনুভো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ফেড কর্মকর্তা হ্যামাকের সাম্প্রতিক বক্তব্যের কারণেই মূলত বাজারে এই মন্দা দেখা দিয়েছে। তিনি সুদের হার বাড়ানোর প্রয়োজন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন, যার ফলে বাজার সংশ্লিষ্টরা চলতি বছরে আরও সুদের হার বৃদ্ধির আশঙ্কা করছেন।’


গত মঙ্গলবার (৩০ জুন) ফেডারেল রিজার্ভ ব্যাংক অব ক্লিভল্যান্ডের প্রেসিডেন্ট বেথ হ্যামাক জানান, মূল্যস্ফীতির চাপ যদি না কমে, তবে তিনি সুদের হার আরও বাড়ানোর পক্ষে মত দিতে পারেন।


সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী সেপ্টেম্বর নাগাদ সুদের হার বৃদ্ধির সম্ভাবনা প্রায় ৬৭ শতাংশ।


স্বর্ণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। এদিন রুপার দাম ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৫৭ দশমিক ৭৫ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ০ দশমিক ৬ শতাংশ কমে হয়েছে ১ হাজার ৫৪২ দশমিক ৭০ ডলার, যা গত নভেম্বরের পর সর্বনিম্ন। এ ছাড়া প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ১৮৭ দশমিক ০১ ডলারে দাঁড়িয়েছে।


এদিকে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণালংকারের দাম এখন ২ লাখ ২১ হাজার ৬১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণালংকারের দাম ১ লাখ ৫০ হাজার ৯৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি