২১ মে ২০২৬

স্বর্ণের ভরি ছাড়ালো ২ লাখ টাকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০২:২৩ পিএম
স্বর্ণের ভরি ছাড়ালো ২ লাখ টাকা

বাংলাপ্রেস ডেস্ক: দেশের বাজারে সর্বোচ্চ রেকর্ড গড়লো স্বর্ণের দাম। সর্বোচ্চ মানের বা ২২ ক্যারেট স্বর্ণের ভরি এখন দুই লাখ টাকা ছাড়িয়ে গেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৭২৬ টাকায়, যা পূর্বের দামের চেয়ে ৩ হাজার ১৫০ টাকা বেশি।

 

সোমবার (৬ অক্টোবর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এক বৈঠকে এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য তালিকা ঘোষণা করা হয়।

 

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ায় স্বর্ণের খুচরা মূল্য সমন্বয় করা হয়েছে।

 

এর আগে গত ৫ অক্টোবরও এক দফা দাম বাড়ানো হয়েছিল, তখন ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হতো ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকায়, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। মাত্র একদিনের ব্যবধানে নতুন রেকর্ড গড়লো স্বর্ণের বাজার।

 

নতুন দামে অন্যান্য ক্যারেট স্বর্ণের মূল্যও বেড়েছে—

 

২১ ক্যারেট: ভরিপ্রতি ৩ হাজার ১০ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ১ লাখ ৯১ হাজার ৬০৫ টাকা।

 

১৮ ক্যারেট: ভরিপ্রতি ২ হাজার ৫৭৮ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ১ লাখ ৬৪ হাজার ২২৯ টাকা।

 

সনাতন পদ্ধতির স্বর্ণ: ভরিপ্রতি ২ হাজার ১৯২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকা।

 

তবে রুপার দামে কোনও পরিবর্তন আনা হয়নি।

 

বর্তমানে রুপার দাম অপরিবর্তিত থাকছে—

২২ ক্যারেট: ভরি ৩,৬২৮ টাকা

 

২১ ক্যারেট: ভরি ৩,৪৫৩ টাকা

 

১৮ ক্যারেট: ভরি ২,৯৬৩ টাকা

 

সনাতন পদ্ধতি: ভরি ২,২২৮ টাকা

 

স্বর্ণের এই রেকর্ড মূল্যবৃদ্ধি সম্পর্কে বাজার বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতি এবং স্থানীয় চাহিদা বৃদ্ধির প্রভাব পড়ছে দেশের খুচরা বাজারেও। ফলে ক্রেতাদের জন্য স্বর্ণ এখন আরও বেশি ‘বিলাসদ্রব্যে’ পরিণত হচ্ছে।

বাজারমুখী গবেষণা -উদ্ভাবনভিত্তিক অর্থনীতির পথে বাংলাদেশ শীর্ষক গোলটেবিল বৈঠক তিন মাসে এলো সাড়ে ৭ বিলিয়ন ডলার রপ্তানি কমলো টানা ২ মাস

 

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি