তাবিথের প্রচারণায় হামলা, তাবিথসহ নেতাকর্মীরা আহত

বাংলাপ্রেস ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়ার প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। গাবতলী বাজারে প্রচারণার সময় দুই দফায় হামলার শিকার হয়েছেন তাবিথ আওয়াল ও তার সাথে থাকা নেতাকর্মীরা। উত্তর সিটির ৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থিত কাউন্সিলর প্রার্থী মুজিব সারওয়ার মাসুমের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে বলে দাবি তাবিথের।
এ ঘটনায় বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল সহ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও থেমে থেমে বেশ কিছুক্ষণ দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চলে।
সকাল সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। সড়কের এক পাশে তাবিথ আউয়াল ও অন্য পাশে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী প্রচারণা চালাচ্ছিলেন। এসময় পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পরে। পরে আওয়ামী লীগে সমর্থিত প্রার্থীর কর্মী সমর্থকরা হামলা চালান বলে অভিযোগ করেন তাবিথ।
জানান, পুলিশের সামনে এ ঘটনা ঘটলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। প্রথম হামলার কয়েক মিনিট পর সাংবাদিকদের সাথে কথা বলে প্রচারণা শুরু করলে আবারও হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ কাউকে আটক করেনি ।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে: প্রশ্ন এ টি এম আজহারের
ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকার নয়ছয় করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
উন্নয়ন প্রকল্প তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে ড্যাশবোর্ড: অর্থমন্ত্রী
সঙ্গীত একাডেমি