তাহসিফ হত্যা: বন্ধু দীপের ৭ দিনের রিমান্ড আবেদন
বাংলাপ্রেস ডেস্ক: বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তার ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
আজ শনিবার (৩১ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন রিমান্ড আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলাটির রিমান্ড আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে। প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম জানিয়েছেন, দুপুর ৩টার দিকে এ শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে, বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তিন দিনেও এ ঘটনায় মামলা না হওয়ায় তাকে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত কী হবে, তা নিয়ে আলোচনা চলছিল। পরে শুক্রবার রাতে তাকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শুক্রবার রাতে তাহসিফের বাবা হত্যা মামলা দায়ের করার পর দীপকে গ্রেপ্তার দেখানো হয়। মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ‘ভিডিও ধারণকারী’ হিসেবে আলোচনায় আসা তাহসিফ সাউরির মরদেহ বুধবার বিকালে তুরাগ নদ থেকে উদ্ধার করা হয়। তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে নৌ পুলিশ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
দিনাজপুর বোর্ডে ৪৯ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৮ বছরের মধ্যে সর্বনিম্ন ফল
সঙ্গীত একাডেমি