টাকার মান আরও কমলো
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ডলারের বিপরীতে টাকার মান আরও ১ টাকা ৬০ পয়সা কমাল বাংলাদেশ ব্যাংক। এক দিনে এর আগে কখনও এত বেশি মান হারায়নি দেশের মুদ্রা। সোমবার বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ডলারের বিনিময় মূল্য দাঁড়িয়েছে ৯১ টাকা ৫০ পয়সা।
এর আগে সর্বশেষ গত বৃহস্পতিবার ডলারের বিপরীতে টাকার মান ৯০ পয়সা কমানো হয়েছিল।
গত বৃহস্পতিবার ডলারের বিপরীতে টাকার মান ৯০ পয়সা কমিয়ে ৮৯ টাকা ৯০ পয়সা নির্ধারণ করা হয়। একদিনে এটিই ছিল টাকার সবচেয়ে বেশি দরপতন।
এর আগে গত ২ জুন ডলারের বিপরীতে টাকার মান আরেক দফা কমে যায়। সেদিন প্রতি ডলারের বিনিময়মূল্য ৮৯ টাকা ৯০ পয়সা হয়। এর আগে ৩০ মে ডলারের বিপরীতে টাকার মান ১ টাকা ১০ পয়সা কমিয়ে আন্তঃব্যাংক লেনদেনে ৮৯ টাকা করা হয়েছিল।
আর গত ১৫ মে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার ৮৬ টাকা ৭০ পয়সায় কিনতে হয়। আর ১৪ মে এক ডলার কেনা হয় ৮৬ টাকা ৪৫ পয়সায়। গত ২৭ এপ্রিলে ছিল ৮৬ টাকা ২০ পয়সা।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি