৩ এপ্রিল ২০২৬

টাকাসহ আটকের পর সেই জামায়াত নেতার হার্ট অ্যাটাক, সিসিইউতে ভর্তি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯ পিএম
টাকাসহ আটকের পর সেই জামায়াত নেতার হার্ট অ্যাটাক, সিসিইউতে ভর্তি

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন

বাংলাপ্রেস ডেস্ক: সৈয়দপুর বিমানবন্দরে টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।বর্তমানে তিনি সিসিইউতে ভর্তি আছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়। রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‌‘ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান একজন বয়োবৃদ্ধ মানুষ। উনি রাজনীতির পাশাপাশি ব্যক্তিগতভাবে ব্যবসার সঙ্গে সম্পর্কিত। উনি কিছু টাকা-পয়সা নিয়ে ঢাকা থেকে আসছিলেন। যে টাকার কথা বলা হচ্ছে, যেটা প্রশাসন বা বিমানবন্দর কর্তৃপক্ষের নিয়মকানুন মেনে, সেখানে এনডোর্সমেন্ট করেই নিয়ে আসছিলেন। কিন্তু অজ্ঞাত কারণে সৈয়দপুর বিমানবন্দরে তাকে আটক করে আজ একটা অস্থিতিশীল পরিবেশ বা সুন্দর পরিবেশটাকে ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।’ প্রথমে তাকে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়। 

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি