৩ এপ্রিল ২০২৬

টানা ৮ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন ডা. মাহমুদা মিতু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১০:৩৮ পিএম
টানা ৮ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন ডা. মাহমুদা মিতু

হাসপাতালের বেডে মাহমুদা মিতু।

বাংলাপ্রেস ডেস্ক:   হাসপাতালে ৮ দিন চিকিৎসাধীন থেকে নিজের শারীরিক অবস্থার কথা জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। 

বুধবার (৪ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, মৃত্যুর মুখে দাঁড়ালে আয়ু বেড়ে যায়।  আলহামদুলিল্লাহ, শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। মঙ্গলবার ড্রেইন টিউব ক্যানোলা সব খোলার পর নিজেকে মুক্ত মনে হচ্ছিলো। টানা ৮ দিন অলমোস্ট মৃত্যুর সঙ্গে লড়েছি। তবে নানা জটিলতায় শরীরের ওপর ধকল গিয়েছে। আমার হাতে ক্যানোলার আর জায়গা না থাকায় শেষে বাচ্চাদের ক্যানোলা দিয়ে হাত অলমোস্ট বেঁধে দেওয়া হয়েছিল। সে গল্প অন্য একদিন। 

মাহমুদা মিতু বলেন, কাঠালিয়া রাজাপুর উপজেলা মসজিদ মাদ্রাসার মন্দির আশ্রমের স্পেশাল বরাদ্দের জন্য আসিফ মাহমুদ বরাবর নভেম্বরে আবেদন করেছিলাম। সেটা ডিসেম্বরে পাশ হলেও ইলেকশনের জন্য দেওয়া হয়নি। সেটা দেওয়া শুরু হয়েছে। ইনশাআল্লাহ, কিছুদিন পর কাঠালিয়ার রাস্তাঘাটের জন্য যে ১১৩ কোটি টাকার বরাদ্দ হয়েছে সেটার কাজ ও শুরু হবে। 

তিনি বলেন, প্রতি মসজিদ মন্দির ২ লাখ করে পাবে, তবে যত নাম দিয়েছিলাম সবগুলো আসেনি। যারা বরাদ্দ পাননি মন খারাপ না করার অনুরোধ রইল। আমি যতদিন আছি, আপনাদের জন্য চেষ্টা করবো, ইনশাআল্লাহ। আমার অঞ্চলের জনগণের এক পয়সা হক নষ্ট হতে দেব না, ইনশাআল্লাহ। ক্ষমতার লোভ কোনো কালেই ছিল না। কিন্তু আপনাদের ভালোবাসার লোভ, আপনাদের জন্য কাজ করার লোভ আমার আছে। কারণ, আমি জানি এই কাজই মানুষকে বাঁচিয়ে রাখে। যারা দুর্নীতি করে আপনাদের হক নষ্ট করবে তারা টিকবে না।

এনসিপি নেত্রী বলেন, দলমত নির্বিশেষে আমার ইচ্ছা, আমার অবহেলিত এলাকার ভাগ্য পরিবর্তন করা। গত ৫০ বছরে কোনো এমপি, মন্ত্রী ঝালকাঠি-১ আসনের ভাগ্য পরিবর্তন করেনি। এলাকায় ঘুরে ঘুরে দেখেছি এখনো কতটা অনুন্নত এই অঞ্চল। এখনো রাস্তাঘাট দিয়ে অ্যাম্বুলেন্স যাওয়ার অবস্থা নাই। 

তিনি বলেন, আপনাদের কাছে দাবি থাকবে শুধু একটাই এখন বাকি যে ১১৩ কোটি টাকার কাজ ইলেকশনের আগেই আমার প্রচেষ্টায় পাশ হয়েছে সেই কাজটা যেন ঠিকভাবে হয়। এক পয়সা দুর্নীতি যেন এই কাজে না হয় সেটা আপনারা খেয়াল করবেন। 

সবকিছুর জন্য দলের মুখপাত্র আসিফ মাহমুদকে ধন্যবাদ জানান তিনি। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি