২ অক্টোবর ২০২৬

টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পিএম
টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বাংলাপ্রেস ডেস্ক: বৈদ্যুতিক লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ (শুক্রবার, ২ অক্টোবর) রংপুরের বেশ কিছু এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

বৃহস্পতিবার (১ অক্টোবর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রংপুরের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলীর দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈদ্যুতিক লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা নেসকো রংপুরের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর আওতাধীন ১১ কেভি সার্কিট হাউস ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা নিশ্চিতে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।


বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি