৪ এপ্রিল ২০২৬

‘তারেক রহমান ফেরার দিন দেশের চেহারা বদলে দিতে চাই’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ পিএম
‘তারেক রহমান ফেরার দিন দেশের চেহারা বদলে দিতে চাই’

বাংলাপ্রেস ডেস্ক:   বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দেশে পা রাখার মুহূর্তে যেন ‘সারা দেশ কেঁপে ওঠে’, তা নিশ্চিত করতে নেতাকর্মীদের আহবান জানান মহাসচিব।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে দলের মির্জা ফখরুল এ কথা বলেন।

গত রোববার থেকে চলা এ কর্মশালায় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা অংশ নিয়েছেন। ফখরুল উপস্থিত নেতাকর্মীদের বলেন, আমি আপনাদেরকে জানাতে চাই, আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন।

তিনি আরও বলেন, আমাদের নেতা যেদিন বাংলাদেশে পা রাখবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। পারবেন তো? ইনশাআল্লাহ, আমরা সেই দিন গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই।

এই নির্বাচনে জয় লাভ করার প্রত্যয় ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, এই নির্বাচনে আমাদেরকে পুরোপুরিভাবে জয় লাভ করতে হবে। যাতে করে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার সুযোগ পাই। বিএনপি কোনোদিন পরাজিত হয়নি, পরাজিত হবে না।

একাত্তর সালকে নিজেদের অস্তিত্ব বলে দাবি করে বিএনপির এই নেতা বলেন, বিএনপি হচ্ছে এই দেশের জনগণের দল, বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল, বিএনপি হচ্ছে গণতন্ত্রের সংগ্রামের দল—এই কথাগুলো সবসময় মাথার মধ্যে রাখবেন।

‘দেশ গড়া পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অনুষ্ঠানে সভাপতিত্ব এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল সঞ্চালনা করেন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি