৩ এপ্রিল ২০২৬

তারেক রহমানের গাড়িতে খাম রেখে পালাল বাইকার, কী ছিল তাতে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৪৪ পিএম
তারেক রহমানের গাড়িতে খাম রেখে পালাল বাইকার, কী ছিল তাতে

বাংলাপ্রেস ডেস্ক:   বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরের মধ্যে ঢুকে তার চলন্ত গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দিয়ে দ্রুত বেগে চলে গেছেন এক মোটরসাইকেলচালক। এ সময় তারেক রহমান গাড়িতেই ছিলেন। কিন্তু ওই মোটরসাইকেলচালককে এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

গত বুধবার রাতে তারেক রহমান যখন তার কার্যালয় থেকে গাড়িতে করে বাসায় ফিরছিলেন, রাত পৌনে ১২টার দিকে গুলশান ৬৫ নম্বর সড়কে এলে ওই ঘটনা ঘটে। এ নিয়ে তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী ও পুলিশের মধ্যে তোলপাড় চলছে বলে জানা গেছে।

ঘটনার পর গুলশান থানা-পুলিশ নিজেরাই থানায় একটি জিডি করেছে। এ বিষয়ে গুলশান থানার ওসি রাকিবুল ইসলাম জানান, ওই মোটরসাইকেলটি স্পিডে এসে বিএনপি চেয়ারম্যানের বুলেটপ্রুফ গাড়িতে শুধু স্কচটেপ মারা একটি খাম লাগিয়ে টান দিয়ে চলে গেছে। এটা কেন, কী উদ্দেশ্যে করল, সেটা এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ওসি আরও বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিয়ে কাজ চলছে, মোটরসাইকেলটি শনাক্তেও কাজ চলছে।

 

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, সাদা হিরো হাংক মডেলের মোটরসাইকেলটিতে একজনই ছিলেন। মোটরসাইকেলটি ৬৫ নম্বর সড়কে তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ির কাছে এসে গতি কমিয়ে গাড়িতে খাম লাগিয়ে দিয়েই আমেরিকান ক্লাবের দিকে চলে যায়। তবে এ সময় তারেক রহমানের গাড়িবহরের নিরাপত্তায় থাকা সিএসএফ (চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স) কোনো প্রতিক্রিয়া দেখায়নি।

এ বিষয়ে ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক আলম বলেন, বিষয়টি পুলিশ তদন্ত করছে। ওই খামে কী লেখা ছিল বা কী আছে, সেটা পুলিশ জানে না। ওটা সিএসএফের কাছে আছে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি