৪ এপ্রিল ২০২৬

তারেক রহমানের জন্য ৫০ কেজি ধান কাঁধে নিয়ে শীতের রাতে খালি গায়ে রাস্তায় সারা রাত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০১:৪০ পিএম
তারেক রহমানের জন্য ৫০ কেজি ধান কাঁধে নিয়ে শীতের রাতে খালি গায়ে রাস্তায় সারা রাত

বাংলাপ্রেস ডেস্ক:   দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে দেশে এসেছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তাকে বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট BG 202-এ (Boeing 787-9 Dreamliner) চড়ে তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা দেশে ফিরেছেন।

দেশের আকাশে ঢোকার পর তারেক রহমান একটি ফেসবুক পোস্ট করেছেন। সেখানেই লিখেছেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে।’

তার জন্য রাজধানীর পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, যা ‘৩০০ ফিট’ নামে পরিচিত, সেখানে নির্মাণ করা হয়েছে সংবর্ধনা মঞ্চ। সামনে অবস্থান নিতে শুরু করেছেন নেতাকর্মীরা। জাতীয় ও দলীয় পতাকা, স্লোগান ও প্ল্যাকার্ডে পুরো এলাকা পরিণত হয় উৎসবমুখর জনসমুদ্রে।

সেখানে দেখা গেছে একটি ব্যতিক্রমী দৃশ্য। শেরপুর থেকে আসা অটোচালক মো. রিয়াজ উদ্দিন কাঁধে করে নিয়ে এসেছেন প্রায় ৫০ কেজি ধান। খোলা গায়ে শীতের রাতে রাস্তাতেই কাটিয়েছেন পুরো রাত।

রিয়াজ উদ্দিন বলেন, শেরপুর থেকে এসেছি শুধু প্রিয় নেতাকে দেখব বলে। কাঁধে প্রায় ৫০ কেজি ধান নিয়ে সারা রাত খালি গায়ে রাস্তায় কাটিয়েছি। আমার কোনো শীত লাগেনি। উলটো গরম লাগছে। আমার নেতা আসছেন শীত আবার কিসের? তাকে না দেখে এখান থেকে যাব না। ধানগুলো তারেক রহমানকে দিতে চাই।

এর আগে, বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তারেক রহমান।

বিমানবন্দরে পৌঁছানোর পর ভিআইপি লাউঞ্জে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে ফুল দিয়ে স্বাগত জানাবেন। এরপর তিনি সংবর্ধনাস্থলে যাবেন এবং সেখানে উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন।

পরবর্তীতে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখান থেকে বিমানবন্দর সড়ক হয়ে কাকলী মোড় অতিক্রম করে গুলশান-২ নম্বরে তার বাসভবনে ফিরবেন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি