৪ এপ্রিল ২০২৬

‘তারেক রহমানের জন্য এসএসএফ চাওয়া হয়নি; ঝুঁকির চেয়ে নিরাপত্তা প্রস্তুতি বেশি’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬ এএম
‘তারেক রহমানের জন্য এসএসএফ চাওয়া হয়নি; ঝুঁকির চেয়ে নিরাপত্তা প্রস্তুতি বেশি’

 

বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় সরকার থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) চাওয়া হয়নি বলে দাবি করেছেন তার প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার (অব.) শামসুল ইসলাম।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।


শামসুল ইসলাম বলেন, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করছে। বর্তমানে যতটুকু নিরাপত্তা ঝুঁকি রয়েছে, তার চেয়েও বেশি প্রস্তুতি নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

তারেক রহমানের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। এর মধ্যে অতীতে মায়ের সংকটকালেও দেশে ফিরতে না পারার প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাস নতুন করে এ বিষয়ে গুঞ্জন সৃষ্টি করে।


সম্প্রতি তারেক রহমানের দেশে ফেরার সময়সূচি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে তার নিরাপত্তায় এসএসএফ চাওয়া হয়েছে—এমন আলোচনা শুরু হয়। তবে বুধবারের সংবাদ সম্মেলনে এ দাবি নাকচ করেন তার প্রধান নিরাপত্তা কর্মকর্তা।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি