৩ এপ্রিল ২০২৬

তারেক রহমানের নির্বাচনি প্রচার কার্যক্রমে মিডিয়া উপ-কমিটি গঠন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ জানুয়ারী ২০২৬, ০২:৫৩ পিএম
তারেক রহমানের নির্বাচনি প্রচার কার্যক্রমে মিডিয়া উপ-কমিটি গঠন

বাংলাপ্রেস ডেস্ক:   আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে নির্বাচনি প্রচার কার্যক্রম জোরদার করতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে একটি মিডিয়া উপ-কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের অনুমোদনে এ কমিটি ঘোষণা করেন। 

কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহিদুল ইসলাম রনি এবং যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। কমিটির সমন্বয়কের দায়িত্বে রয়েছেন ইঞ্জিনিয়ার আবু হানিফ।

নেতারা জানান, আসন্ন নির্বাচনে তারেক রহমানের পক্ষে গণমাধ্যমে ইতিবাচক প্রচার, তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন এবং জনমত গঠনে মিডিয়া উপ-কমিটি সক্রিয় ভূমিকা পালন করবে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি