৪ এপ্রিল ২০২৬

তারেক রহমানের পোষা বিড়াল ‘জেবু’ও আসছে বাংলাদেশে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩০ এএম
তারেক রহমানের পোষা বিড়াল ‘জেবু’ও আসছে বাংলাদেশে

বাংলাপ্রেস ডেস্ক:   বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরছেন। তবে যুক্তরাজ্যে থাকাকালে তার আদরের পোষা বিড়াল ‘জেবু’ও আলোচনার জন্ম দিয়েছিল। এবার জানা গেল, সেই জেবুও আসছে বাংলাদেশে। বিড়াল জেবু সাইবেরিয়ান ব্রিডের। তার বয়স এখন ৭ বছর। তাকে বাংলাদেশে আনতে ইতোমধ্যেই পাসপোর্ট সহ সব অনুমোদন নেওয়া হয়ে গেছে। তার মানে জেবুর বাংলাদেশে আসাটা নিশ্চিত।

তবে বিড়ালের এক দেশ ছেড়ে আরেক দেশে যাওয়াটা অত সহজ নয়। বিমানে যাতায়াতের সুযোগ নেই বিড়ালের। আলাদা নিয়ম মেনে, আলাদা উপায়ে তাদের যাতায়াত করাতে হয়। 

ফলে তারেক রহমানের সঙ্গে জেবুর দেশে আসা নিশ্চিত নয়। তাকে আসতে হবে কার্গো জাহাজে করে। সেখানে নির্ধারিত সহনীয় তাপমাত্রায় রাখা হয় বিড়ালদের। 

তারেক রহমানের বিড়াল জেবু বহুবার ভাইরাল হয়েছে। ব্যস্ততার মাঝেও জেবুর সঙ্গে খুনসুটির ছবি নিজেই ফেসবুকে দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 

তিনি নিজেও একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বিড়ালটি তার মেয়ে জাইমা রহমানের হলেও এখন তার পরিবারের অংশ হয়ে গেছে, সবার আদরের হয়ে গেছে জেবু।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি