৩ এপ্রিল ২০২৬

তারেক রহমানের সঙ্গে কী কথা হলো মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রথম শান্তর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪৫ এএম
তারেক রহমানের সঙ্গে কী কথা হলো মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রথম শান্তর

বাংলাপ্রেস ডেস্ক:  ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় সারা দেশে প্রথম স্থান অর্জন করা জাহাঙ্গীর আলম শান্তকে উপহার দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে শান্তর হাতে ক্রেস্ট তুলে দিয়ে তাকে শুভেচ্ছা জানান তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

উপহার দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির ভেরিফায়েড পেজে পোস্ট করা হয়েছে। ভিডিওতে উপহার দেওয়ার সময় শান্ত ও তার বাবার সঙ্গে কিছুক্ষণ আলাপ করতে দেখা যায়। এসময় তারেক রহমান শান্তকে উদ্দেশ করে বলেন, ‘তুমি শুধু তোমার পরিবারের নয়, সারা বাংলাদেশের গর্ব।’

এসময় শান্ত নিজের জন্য দোয়া চেয়ে তার গ্রামের বাড়িতে যাওয়ার দাওয়াত করেন বিএনপির চেয়ারম্যানকে। জবাবে তারেক রহমান বলেন, ‘ইনশাল্লাহ যাব। এরপরে যখন আরেকটা বেস্ট রেজাল্ট করবে, তখন ইনশাল্লাহ। আমাকে ফোন দেবে। ফোন করে আমাকে কি ডাকবে? আংকেল বলবে। বলবে যে আংকেল আমি এই রেজাল্ট করেছি।’

নরসিংদীর বেলাবো উপজেলার সন্তান শান্ত বারৈচা রেসিডেন্সিয়াল মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন। এরপর উচ্চ মাধ্যমিকের জন্য ঢাকায় এসে তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজে ভর্তি হন।


বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি