৪ এপ্রিল ২০২৬

তারেক রহমানের তিন দিনের কর্মসূচি ঘোষণা, হাদির কবর জিয়ারত শনিবার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৫:০২ এএম
তারেক রহমানের তিন দিনের কর্মসূচি ঘোষণা, হাদির কবর জিয়ারত শনিবার

 

 

বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন আগামীকাল বৃহস্পতিবার। দেশে ফেরার পর তাঁর জন্য তিনদিনের কর্মসূচি ঠিক করেছে বিএনপি। এর মধ্যে আগামী শনিবার (২৭ ডিসেম্বর) শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান।

বুধবার (২৪ ডিসেম্বর) তারেক রহমানের সেদিনের কর্মসূচির বিস্তারিত তথ্য তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে দলটি।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, আগামীকাল বৃহস্পতিবার তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। বিমানবন্দর থেকে তিনি প্রথমে তিনশ’ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যাবেন এবং সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। ওই অনুষ্ঠানে তিনিই একমাত্র বক্তা থাকবেন।

এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার অসুস্থ মাকে দেখবেন। সেখান থেকে তিনি বাসায় যাবেন।

তিনি আরো জানান, আগামী শুক্রবার বাদ জুমা তারেক রহমান তার বাবার কবর জিয়ারত করবেন। এরপর তিনি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন। পরদিন শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার তালিকাভুক্ত হওয়ার জন্য নির্বাচন কমিশনে গিয়ে আবেদন করবেন তিনি। এরপর তিনি শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন এবং পরে পঙ্গু হাসপাতালে আহত জুলাই যোদ্ধাদের দেখতে যাবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ড. এ কে এম শামসুল রহমান শামস এবং বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ড. মওদুদ আলমগীর পাভেল।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি