৩ এপ্রিল ২০২৬

তারেক রহমানকে গুলশান কার্যালয়ে গিয়ে সমবেদনা জানালেন জামায়াত আমির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ জানুয়ারী ২০২৬, ০৮:৫৬ এএম
তারেক রহমানকে গুলশান কার্যালয়ে গিয়ে সমবেদনা জানালেন জামায়াত আমির

বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার শোক-সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে যান জামায়াত আমিরসহ একটি প্রতিনিধিদল।

সেখানে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর ও দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন ডা. শফিকুর রহমান।

এর আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিন মঙ্গলবার গুলশান কার্যালয়ে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর ও দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহ একটি প্রতিনিধি দল।

বুধবার মরহুমার জানাজাতেও জামায়াত আমির সহ দলের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন।
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি