৩ এপ্রিল ২০২৬

তারেকের বিরুদ্ধে জনতার আদালতে যাবে আওয়ামী লীগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
তারেকের বিরুদ্ধে জনতার আদালতে যাবে আওয়ামী লীগ

ঢাকা প্রতিনিধি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেয়ায় তার বিরুদ্ধে ইসি ব্যবস্থা না নিলে জনতার আদালতে যাবে আওয়ামী লীগ।

সোমবার (১৯ নভেম্বর) বিকেলে ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। অপর এক অনুষ্ঠানে দলের যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, পলাতক আসামির নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ নিয়ে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ দেয়ার পরেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা না নেয়ায় দেশবাসী বিস্মিত। সোমবার (১৯ নভেম্বর) দুপুরে সময় সংবাদকে তিনি এ কথা বলেন। হাওয়া ভবনের তালিকা ধরে বিনা পরীক্ষায় ৩শ’ নির্বাচনী কর্মকর্তাকে নিয়োগ দিয়ে বিএনপিই সরকারি প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে বলেও অভিযোগ করেছেন হানিফ।

এদিকে, ভিডিও কনফারেন্সে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও কনফারেন্সে প্রার্থীদের সাক্ষৎকার নেয়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন নয় বলে জানিয়েছে ইসি এবং এ ব্যাপারে তাদের কিছু করার নেই বলেও জানিয়ে দিয়েছেন তারা। ইসির এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন থেকে আওয়ামীগ লীগকে এখনো কিছু জানানো হয়নি। নির্বাচন কমিশন যথাযথ আইনি ব্যবস্থা না নিলে জনতার আলাদতের মধ্য দিয়েই বিএনপিকে প্রতিহত করা হবে।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি