৩ এপ্রিল ২০২৬

তেলের অবৈধ মজুতদারদের ধরিয়ে দিলেই লাখ টাকা পুরস্কার ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৩:০২ পিএম
তেলের অবৈধ মজুতদারদের ধরিয়ে দিলেই লাখ টাকা পুরস্কার ঘোষণা

বাংলাপ্রেস ডেস্ক: জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ‍্য দিলে সহায়তাকারীর জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার।

সোমবার (৩০ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


ইরান-ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধক্ষেত্র আপাতত মধ্যপ্রাচ্যের দেশগুলো হলেও তার প্রভাবে পুরোপরি অস্থির হয়ে উঠেছে বিশ্ব অর্থনীতি। প্রতিদিনেই বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে, একইসঙ্গে বাড়ছে সমুদ্র পথে জাহাজযোগে কন্টেইনার ও পণ্য পরিবহন খরচ। আর এই অস্থিরতা থেকে বাদ যাচ্ছে না বাংলাদেশের আমদানি-রফতানি বাণিজ্য। অবশ্য আন্তর্জাতিক বাজারে তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়লেও বাংলাদেশে দাম না বাড়িয়ে আগের অবস্থায় রেখেছে ক্ষমতাসীন বিএনপি সরকার।
 
তবুও রাজধানীসহ দেশের বিভিন্ন পাম্পে জ্বালানি তেলের জন্য মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ সারি লক্ষ্য করা যাচ্ছে কিছু দিন ধরে। তেলা সংকটে অপ্রীতিকর ঘটনাও ঘটছে কোথাও কোথাও।

বিপি/টিআই

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি