তেঁতুলিয়া উপজেলায় কাজী হবিবর রহমান শিক্ষা বৃত্তি চালু
হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: তেঁতুলিয়া কাবিং কার্যক্রম সম্প্রসারণে দিনাজপুর অঞ্চলের তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হওয়ায় সংবর্ধনা ও কাজী হবিবর রহমান শিক্ষা বৃত্তি উদ্বোধন করা হয়েছে। শনিবার (১ জানুয়ারী) দুপুরে উপজেলার তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাজী মকছেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত এই শিক্ষাবৃত্তির শুভ উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মজাহারুল হক প্রধান।
এ সময় ১০ জন শিক্ষার্থীকে কাজী হবিবর রহমান শিক্ষাবৃত্তি প্রদান করা হয় ও কাবিং কার্যক্রম সম্প্রসারণে দিনাজপুর অঞ্চলে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়। প্রতি বছর জানুয়ারী ১ তারিখে শিক্ষার্থীদের এই বৃত্তি দেয়া হবে বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, মডেল থানার ওসি আবু ছায়েম মিয়া, কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইমদাদুল হক, বীর প্রতীক আব্দুল মান্নান, আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, (এসএমসি) সদস্যসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক জহিরুল ইসলাম।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি