৩ এপ্রিল ২০২৬

তেঁতুলিয়ায় এসিল্যান্ড মাহবুবুল হাসানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত 

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
তেঁতুলিয়ায় এসিল্যান্ড মাহবুবুল হাসানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত 
হাফিজুর রহমান  হাবিব  তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল হাসানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  মাহবুবুল হাসানকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
জানা গেছে, এসিল্যান্ড মাহবুবুল হাসান উচ্চ শিক্ষার জন্য স্কলারশীপ পেয়ে অস্ট্রিলিয়ায় যাচ্ছেন। এ জন্য সহকারি কমিশনার (ভূমি) হতে ইস্তফা দিয়ে উচ্চ শিক্ষার জন্যই বিদায় নিলেন। গত বছর জুলাইতে তেঁতুলিয়া উপজেলা সহকারি কমিশনার হিসেবে যোগদান করেন। প্রায় দেড় বছর এ উপজেলায় ভূমি প্রশাসনে দায়িত্ব পালন করলেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বির সভাপতিত্বে উপস্থিত ছিলেন মডেল থানার অফিসার এনায়েত কবীর, সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ আল আমিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামান্না ফেরদৌস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী, উপজেলা বিএনপির আহবায়ক শাহাদত হোসেন রঞ্জু, নারী নেত্রী সুলতানা রাজিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব জাকির হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোজাম্মেল হক বিপ্লব, ছাত্রদলের সদস্য সচিব প্রেসক্লাবের আহবায়ক জাবেদুর রহমান,সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান হাবিব, সাংবাদিক আহসান হাবিব, এস কে দোয়েল, জুলহাজ উদ্দিন,  মোবারক হোসেন, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,  প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক, বিএনপির বিভিন্ন সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ বিশেষ ব্যক্তিবর্গ।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি