তেঁতুলিয়ায় নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ে তেঁতুলিয়ায় নবাগত ওসি আবু সাঈদ চৌধুরী সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর বারোটা (৩ সেপ্টেম্বর) শনিবার তেঁতুলিয়া মডেল থানা সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের পরামর্শ মূলক বক্তব্য নবাগত ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, ওসি হিসেবে নয়,আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। এতে আপনাদের সহযোগিতার প্রয়োজন।ওসি হিসেবে আমার যে দাযয়িত্ব রয়েছে তা আমি শতভাগ ও স্বচ্ছতার সাথে পালন করবো। সেই সাথে জুয়া ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ওসি( তদন্ত) জাহেরুল ইসলাম, জার্নালিস্ট ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এস কে দোয়েল, সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান হাবিব, প্রেসক্লাবের সভাপতি সোহরাব আলী ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। এই সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আবু তাহের আনছারী, খাদেমুল ইসলাম, জাবেদুর রহমান, মোবারক হোসেন,জুলহাস উদ্দিন, রবিউল ইসলাম রতন, আমিরুল ইসলাম, সাব্বির হোসেন রকি, মোস্তাক আহমেদ, আল আমিন, মিজানুর রহমান মিন্টু প্রমুখ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি