টেসলার সাইবারট্রাক বিস্ফোরণে নিহত ব্যক্তিও মার্কিন সেনা কর্মকর্তা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক: লাস ভেগাসে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোটেলের সামনে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান টেসলার একটি সাইবারট্রাক বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় ওই গাড়ির চালক নিহতসহ অন্তত সাতজন আহত হয়েছেন।
তিন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, নিউ অরলিন্সে হামলাকারী সন্দেহভাজনের মতো লাস ভেগাসের বিস্ফোরণে নিহত ব্যক্তি মার্কিন সেনাবাহিনীর সক্রিয় সদস্য ছিলেন। বৃহস্পতিবার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এই তথ্য নিশ্চিত করেন তারা।
কর্মকর্তারা জানান, টেসলা সাইবার ট্রাকের ভেতরে থাকা ব্যক্তির নাম ম্যাথিউ লাইভেলসবার্গার। এ বিষয়ে এখনো তদন্ত চলেছে, তাই কর্মকর্তারা তাদের পরিচয় প্রকাশ করতে অস্বীকৃতি জানান।
ম্যাথিউ লাইভেলসবার্গার সেনাবাহিনীর এলিট গ্রিন বেরেটস ইউনিটের সদস্য ছিলেন। এই বিশেষ বাহিনী গেরিলা যুদ্ধ ও অসাধারণ যুদ্ধকৌশলে দক্ষ। সন্ত্রাসীদের মোকাবিলায় তারা বিশেষ পদ্ধতি ব্যবহার করে অভিযান পরিচালনা করে। ২০০৬ সাল থেকে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছিলেন ম্যাথিউ এবং কর্মক্ষেত্রে বিভিন্ন পদমর্যাদা অর্জন করেছেন। মৃত্যুর সময় তিনি ছুটিতে ছিলেন।
কর্মকর্তারা আরও জানান, ম্যাথিউ একজন সক্রিয় সেনাসদস্য ছিলেন; যিনি নর্থ ক্যারোলিনায় অবস্থিত ফোর্ট ব্রাগ ঘাঁটিতে সময় কাটিয়েছিলেন। এই ঘাঁটি আর্মি স্পেশাল ফোর্সেস কমান্ডের কেন্দ্র হিসেবে পরিচিত। তবে তার সামরিক কার্যক্রম-সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রকাশের অনুমতি এই কর্মকর্তাদের ছিল না।
এফবিআই বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের একটি পোস্টে জানিয়েছে, তারা বুধবারের বিস্ফোরণের সঙ্গে সংশ্লিষ্ট কলোরাডো স্প্রিংসের একটি বাড়িতে অভিযান পরিচালনা করছে। তবে এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি এফবিআই।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি