ঠাকুরগাঁও পুলিশের শ্রেষ্ঠ এসআই হলেন রুহিয়া থানার লুৎফর রহমান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ এসআই (উপ-পরিদর্শক) নির্বাচিত হয়েছেন রুহিয়া থানার সাব ইন্সপেক্টর লুৎফর রহমান।
রবিবার (৭ মে) দুপুরে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় ২০২৩ সালের মাদক উদ্ধার, আইন-শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রন সহ সকল বিষয় বিবেচনায় নিয়ে জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে ক্রেস্ট প্রদান করেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ।
এসআই লুৎফর রহমান বলেন, রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা স্যারের সার্বিক দিক নির্দেশনায় সকল দায়িত্ব পালন করে থাকি। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নানা রকম অপরাধ সংঘটিত করছে অপরাধী চক্ররা। আর সকল অপরাধীদের বিরুদ্ধেই বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স ঘোষণা করেছে। পুলিশ জনগনের বন্ধু এ কথার বাস্তবে রুপান্তিত করে জনগনের বন্ধু হয়ে কাজ করে যেতে চাই।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি