২৫ মে ২০২৬

ঠাকুরগাঁওয়ে ‘ইত্যাদি’ অনুষ্ঠানে ভাঙচুর-মারামারি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঠাকুরগাঁওয়ে ‘ইত্যাদি’ অনুষ্ঠানে ভাঙচুর-মারামারি
বাংলাপ্রেস ডেস্ক: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আয়োজিত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির অনুষ্ঠানস্থল ঘিরে ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। যার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রথমে স্থগিতের ঘোষণা দেয়া হলেও কয়েক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও রাত সাড়ে ১১টার দিকে অনুষ্ঠান শুরু করে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যার পর উপজেলায় রাজা টংকনাথের রাজবাড়িতে আয়োজিত ইত্যাদির রেকোর্ডিং অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে মারপিট ও ভাঙচুরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনুষ্ঠান স্থগিতের আগ মুহূর্তে ‘ইত্যাদি’র পরিচালক হানিফ সংকেত জানান, অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না। আপনাদের জন্য একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম। তবে সেটা আর সম্ভব হল না। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুরগাঁও জেলাজুড়ে প্রায় দুই হাজার প্রবেশ পাশের ব্যবস্থা করেছিল ইত্যাদি কর্তৃপক্ষ। তবে অনুষ্ঠানে প্রায় লাখ খানেক মানুষের সমাগম হয়। এক পর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটে। অনুষ্ঠান কর্তৃপক্ষ একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়। উপায় না পেয়ে অনুষ্ঠানের মাঝপথে স্থগিত করে কর্তৃপক্ষ। তবে এমন পরিস্থিতির জন্য অনুষ্ঠানে উপস্থিত দর্শনার্থীরা কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, সেখানে মারামারি হয়নি, তবে কিছু দুষ্টু ছেলে চেয়ার ছোঁড়াছুঁড়ি করেছে। এতে কেউ আহত হয়নি। এ বিষয়ে কথা বলতে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

FIRDAUS FASHIONS


FIRDAUS FASHIONS

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি