থার্টি ফার্স্ট নাইটে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: থার্টি ফার্স্ট নাইট এবং ইংরেজি নতুন বছর ২০২৫ উদ্যাপন উপলক্ষে এমআরটি লাইন-৫ এর রুট অ্যালাইনমেন্ট ও আশপাশের এলাকায় ফানুস না ওড়ানোর অনুরোধ করেছে মেট্রোরেল কতৃপক্ষ।
সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূইয়া সই করা এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এমআরটি লাইনের উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল অব্যাহত আছে। প্রতিদিন প্রায় সাড়ে ৩ লাখ যাত্রী এই রুটে মেট্রোরেলের সেবা নিচ্ছেন। উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত অংশে উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন ব্যবহার করে প্রতিদিন মেট্রো ট্রেন চলাচল করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইংরেজি নতুন বছর উদ্যাপন উপলক্ষে ফানুস বা অনুরূপ কোনও বস্তু ওড়ানো হলে ওই বস্তু অথবা এর অবশিষ্টাংশ উচ্চ ক্ষমতা সম্পন্ন এই বৈদ্যুতিক লাইনে জড়িয়ে যেকোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটাসহ প্রাণ ও সম্পদহানির আশঙ্কা রয়েছে। এ প্রেক্ষাপটে এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত রুট অ্যালাইনমেন্ট ও আশপাশের এলাকায় থার্টি ফার্স্ট নাইটে ফানুস বা অনুরূপ কোনও বস্তু না ওড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।
ফানুস ওড়ানোর কারণে কোনও দুর্ঘটনা ঘটলে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদ্যমান আইনের আওতায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও ডিএমটিসিএল থেকে জানানো হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা চলছে : রেলমন্ত্রী
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়ন শেষ পর্যায়ে: স্বরাষ্ট্রমন্ত্রী
২২ ঘন্টা আগে
by বাংলা প্রেস