১৯ অক্টোবর ২০২৬

তিন দেশে কারিনার বিয়ের প্রস্তাব, সাইফের পদক্ষেপ ঘিরে আলোচনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪০ এএম
তিন দেশে কারিনার বিয়ের প্রস্তাব, সাইফের পদক্ষেপ ঘিরে আলোচনা

বাংলাপ্রেস ডেস্ক:  বলিউডের তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের প্রেমের গল্প বরাবরই ভক্তদের আগ্রহের কেন্দ্রে। দীর্ঘদিনের প্রেমের পর ২০১২ সালের অক্টোবরে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা।

তবে কারিনাকে জীবনসঙ্গী হিসেবে পেতে একবার নয়, তিনবার বিয়ের প্রস্তাব দিতে হয়েছিল সাইফকে। মুম্বাই ও গ্রিসে প্রত্যাখ্যাত হওয়ার পর শেষ পর্যন্ত প্যারিসে গিয়ে অভিনেত্রীর সম্মতি পান পতৌদি পরিবারের নবাব।

সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়ে প্রেমের শুরুর দিকের সেই মজার স্মৃতি ভাগ করে নেন সাইফ ও কারিনা। সেখানেই অভিনেত্রী জানান, তাকে বিয়ের প্রস্তাব দিতে সাইফকে তিনটি জায়গায় চেষ্টা করতে হয়েছিল।

কারিনা বলেন, প্রথমবার মুম্বাইয়ে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সাইফ। কিন্তু সেবার সম্মতি দেননি তিনি। এরপর গ্রিসেও একই প্রস্তাব নিয়ে হাজির হন অভিনেতা। সেখানেও অপেক্ষা করতে হয় তাকে।

অবশেষে প্যারিসে গিয়ে সাইফের প্রস্তাবে রাজি হন কারিনা।

তবে এই গল্পের সবচেয়ে মজার অংশ ছিল সাইফের প্রতিক্রিয়া। কারিনা যখন জানান, মুম্বাই, গ্রিস ও প্যারিস—তিন জায়গায় প্রস্তাব দেওয়ার পর তিনি বিয়েতে সম্মতি দিয়েছিলেন, তখন রসিকতা করে সাইফ বলেন, মুম্বাইয়েই কারিনা রাজি হয়ে গেলে তার অনেক টাকা বেঁচে যেত!

সাইফের এমন মন্তব্যে অনুষ্ঠানজুড়ে হাসির রোল পড়ে যায়। বিয়ের প্রস্তাবের সঙ্গে ভ্রমণের খরচ মিলিয়ে করা তার এই রসিকতা দর্শকদেরও আনন্দ দেয়।

উল্লেখ্য, ২০০৭ সালে ‘তাশান’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে সাইফ ও কারিনার ঘনিষ্ঠতা বাড়ে।

কয়েক বছর প্রেমের পর ২০১২ সালের অক্টোবরে বিয়ে করেন তারা। দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের সম্পর্কের রসায়ন যেমন আলোচনায় থাকে, তেমনি প্রেমের শুরুর দিকের এমন মজার স্মৃতিও ভক্তদের কৌতূহল জাগায়।

বিপি > এসপি

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি