৩০ জুলাই ২০২৬

তিন দিনের সফরে ঢাকায় পৌঁছালেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৫:৪২ এএম
তিন দিনের সফরে ঢাকায় পৌঁছালেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, ‘আমার বন্ধু, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তার এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতাকে আরো শক্তিশালী করবে।’

মার্কিন দূতের এই সফরে বিশেষ করে চীন, রাশিয়া ও তুরস্কের সঙ্গে সাম্প্রতিক যোগাযোগ বৃদ্ধির প্রেক্ষাপটে সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সম্পর্কের গতিপথ নিয়ে আলোচনা হতে পারে। ফলে মার্কিন বিশেষ দূতের এই সফরকে বাংলাদেশের কূটনৈতিক গতিপথ নির্ধারণে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে তিনি বৈঠক করবেন। শুক্রবার তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। পাশাপাশি মার্কিন এই বিশেষ দূত রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন। শনিবার তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাত করবেন।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি, কানেকটিকাট


সঙ্গীত একাডেমি, কানেকটিকাট

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি