২১ সেপ্টেম্বর ২০২৬

টম ক্রুজের সঙ্গে ফুটবল খেললেন টেলর সুইফট, কী কথা হলো?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পিএম
টম ক্রুজের সঙ্গে ফুটবল খেললেন টেলর সুইফট, কী কথা হলো?

ফাইল ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  একদিকে হলিউডের অ্যাকশন তারকা টম ক্রুজ, অন্যদিকে পপসংগীতের বিশ্বখ্যাত তারকা টেলর সুইফট। দুই তারকাকে একসঙ্গে দেখা গেলেই ভক্তদের কৌতূহল তৈরি হওয়া স্বাভাবিক। এর মধ্যে যদি দেখা যায়, ফুটবল ম্যাচে পাশাপাশি বসে তারা বেশ কিছুক্ষণ প্রাণখোলা আড্ডায় মেতে আছেন, তাহলে সেই কৌতূহল আরও বাড়ে।

সম্প্রতি কানসাস সিটি চিফসের মৌসুমের প্রথম ম্যাচে এমনই দৃশ্যের দেখা মেলে। ম্যাচটি হয়েছিল টেলর সুইফটের জীবনসঙ্গী ট্র্যাভিস কেলসির দল কানসাস সিটি চিফসের। সেদিন টেলিভিশন জগতের অন্যতম বড় আয়োজন এমি অ্যাওয়ার্ডস থাকলেও সেই অনুষ্ঠানে না গিয়ে মাঠে উপস্থিত ছিলেন টেলর। সেখানে টম ক্রুজের সঙ্গে তার দীর্ঘ আলাপের মুহূর্ত ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা।

এরপর থেকেই ভক্তদের মনে প্রশ্ন—কী নিয়ে এতক্ষণ কথা বলছিলেন দুই তারকা?

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন টম ক্রুজ। অভিনেতা জানান, সেদিন টেলর সুইফটই তাকে ফুটবল সম্পর্কে ‘পাঠ’ দিচ্ছিলেন। টমের ভাষায়, ‘ও আমাকে ফুটবল শেখাচ্ছিল।’ একই সঙ্গে টেলর যে ফুটবল বেশ ভালো বোঝেন, সেটিও স্বীকার করেছেন তিনি।

কোভিড মহামারির পর দীর্ঘ সময় কোনো ফুটবল ম্যাচ দেখতে মাঠে যাননি টম। তিনি জানান, কোভিডের আগে সর্বশেষ কোনো ফুটবল ম্যাচ দেখেছিলেন তিনি। ফলে অ্যারোহেড স্টেডিয়ামে কানসাস সিটি চিফসের ম্যাচে উপস্থিতি ছিল তার জন্য দীর্ঘ বিরতির পর ফুটবল মাঠে ফেরার মতো। আর সেই প্রত্যাবর্তনের দিনেই পাশে পেয়েছিলেন ফুটবল সম্পর্কে অভিজ্ঞ টেলরকে।

তবে তাদের আলোচনা শুধু ফুটবলেই সীমাবদ্ধ ছিল না। গান ও সিনেমা নিয়েও কথা হয়েছে দুই তারকার। টেলরের কাজের প্রতি নিজের মুগ্ধতার কথাও জানিয়েছেন টম। পপতারকার প্রশংসা করতে গিয়ে তাকে ‘জিনিয়াস’ বলেও অভিহিত করেন তিনি।

টম বলেন, টেলর শুধু অসাধারণ গায়িকাই নন, তিনি একজন দক্ষ গীতিকার ও সংগীতশিল্পীও। এমনকি পরিচালনার ক্ষেত্রেও তার প্রতিভার প্রশংসা করেছেন এই হলিউড তারকা।

টেলরের ক্যারিয়ারও যে তিনি দীর্ঘদিন ধরে অনুসরণ করছেন, তা জানিয়েছেন টম। অল্প বয়স থেকেই কীভাবে টেলর নিজের অবস্থান তৈরি করেছেন, সেটিও তার নজরে রয়েছে। ফলে সেদিনের আড্ডায় কখনো ফুটবল, কখনো গান, আবার কখনো সিনেমা—সবই উঠে আসা অস্বাভাবিক নয়।

টেলরের ফুটবলের সঙ্গে যোগ অবশ্য নতুন নয়। ট্র্যাভিস কেলসির সঙ্গে সম্পর্কের পর থেকেই কানসাস সিটি চিফসের ম্যাচে নিয়মিত দেখা যায় তাকে। মাঠে বসে কেলসিকে সমর্থন করার পাশাপাশি সময়ের সঙ্গে ফুটবলের খুঁটিনাটিও আয়ত্ত করেছেন তিনি। টম ক্রুজের মন্তব্যে সেটিই আরও স্পষ্ট হলো।

অন্যদিকে, টম ক্রুজও টেলরের ভক্ত হিসেবে পরিচিত। এর আগে টেলরের একটি কনসার্টেও উপস্থিত থাকতে দেখা গেছে তাকে।

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি