৩০ অক্টোবর ২০২৬

টঙ্গী থেকে মোটরসাইকেল উদ্ধার, তাহসিফের কি না যাচাই করছে পিবিআই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ এএম
টঙ্গী থেকে মোটরসাইকেল উদ্ধার, তাহসিফের কি না যাচাই করছে পিবিআই


বাংলাপ্রেস ডেস্ক: তুরাগ নদের যে স্থান থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে তার কাছেই একটি মোটরসাইকেল পাওয়া গেছে। মোটরসাইকেলটি তাহসিফের কি না তা যাচাই-বাছাই করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১১টা ১০ মিনিটের দিকে পিবিআইয়ের এক পুলিশ সুপার জানান, নদীর আনুমানিক ৫০ গজ দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকায় একটি মোটরসাইকেল পাওয়া গেছে। মোটরসাইকেলটি ভিকটিমের কি না তা যাচাই-বাছাই চলছে।

তিনি বলেন, নৌ পুলিশকে সহযোগিতার জন্যে পুলিশের অন্যান্য ইউনিটের মতো কাজ করে যাচ্ছে পিবিআই। প্রাপ্ত সব তথ্য নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় দীপ নামের এক ব্যক্তির সঙ্গে বাসা থেকে বের হন তাহসিফ। পরে তুরাগ নদ থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আহমেদ শাহরিয়ার রেজা দীপকে বৃহস্পতিবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পিবিআই ঢাকা মেট্রো উত্তর। তাঁকে নিয়ে রাতভর বিভিন্ন স্থানে অভিযানও চালানো হয়।

পিবিআইয়ের এক পুলিশ সুপার জানান, জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছেন, ‘আমরা সেখানে (ঘটনাস্থল) কথা বলছিলাম। এসময় কিছু লোক ধাওয়া করে। তাহসিফ নদীতে ঝাঁপ দেয়। আর আমি পালিয়ে আসি’।

দীপের দেওয়া বক্তব্যসহ জিজ্ঞাসাবাদে পাওয়া বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করছে তদন্ত সংস্থা। মোস্তফা কামাল বলেন, ‘দীপকে হেফাজতে নেওয়ার পর আমরা বেশ কিছু তথ্য পেয়েছি।’

তদন্তের স্বার্থে এসব তথ্য এখনই প্রকাশ করতে চাননি তিনি। অন্যদিকে, উদ্ধার হওয়া মোটরসাইকেলটি তাহসিফের কি না তা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন পিবিআই সদর দফতরের পুলিশ সুপার আবু ইউসুফ।
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি