৩০ অক্টোবর ২০২৬

ট্রাইব্যুনাল বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০৫ এএম
ট্রাইব্যুনাল বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ

 


বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মঞ্জুরুল বাছিদের বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের আগে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।


এ সময় বিচারক মসজিদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণের সহায়তায় চারজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, জুমার নামাজের ঠিক আগমুহূর্তে ধানমন্ডিতে বিচারকের বাসভবন লক্ষ্য করে দুর্বৃত্তরা একাধিক ককটেল নিক্ষেপ করে।


এর মধ্যে একটি বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং বাকিগুলো অবিস্ফোরিত অবস্থায় থেকে যায়। তাৎক্ষণিকভাবে এই হামলায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংবাদপড়ুন

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, আটককৃতদের কাছ থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাইব্যুনাল-২-এর বিচারপতির বাসায় চার থেকে পাঁচটি ককটেল নিক্ষেপ করা হয়েছিল।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করে। পরবর্তীতে বোম ডিসপোজাল ইউনিট ডেকে সেগুলো নিষ্ক্রিয় করা হয়। সংবাদপড়ুন


তিনি আরও জানান, অপরাধ সংঘটন করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ চারজনকে আটক করতে সক্ষম হয়েছে।

আটককৃতদের পরিচয় এবং এই হামলার পেছনে মূল হোতা কারা, তা উদঘাটনে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ট্রাইব্যুনালের বিচারকের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি এই বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি